দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, তিনজন আহত

8bc7ac66961e7ddf7748b46a3fef796d 6ae46df8f112c 8bc7ac66961e7ddf7748b46a3fef796d 6ae46df8f112c
8bc7ac66961e7ddf7748b46a3fef796d 6ae46df8f112c

নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, আট বছরের মেয়ে ও অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের লাউদিবাড়ি এলাকার দুর্গাপুর মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাহমুদুল হক শাহীন (৪০)। তিনি কেন্দুয়া উপজেলার গারাডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় তিনি কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। দুর্ঘটনায় তার পাঁচ বছরের ছেলে রাজিনও মারা যায়।

আহতরা হলেন শাহীনের স্ত্রী তুহিন আক্তার, তাদের আট বছরের মেয়ে ও অপর মোটরসাইকেলের চালক সফিক মিয়া (৩৫)। শফিক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই সড়কে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com