রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, বেশি মিরপুরে

050961dcc96c89057f7eae49e689e6e0 5795f4067083f 050961dcc96c89057f7eae49e689e6e0 5795f4067083f
050961dcc96c89057f7eae49e689e6e0 5795f4067083f

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩০ অ‌ক্টোবর) ডিএমপির মি‌ডিয়া শাখার  সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১৩ হাজার ৪৪৮পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশী মদ, ১টি চাপাতি, ১টি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ৩টি মটরসাইকেল, ১১টি মোবাইল, ২৬ লক্ষ ৩৬ হাজার ৮৩০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com