কুমিল্লায় লরির চাকায় পিষ্ট হয়ে ব্র্যাকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে

B582fddff9e4096e14019d54de8386e8 6ae47a98d72ab B582fddff9e4096e14019d54de8386e8 6ae47a98d72ab
B582fddff9e4096e14019d54de8386e8 6ae47a98d72ab

কুমিল্লার লাকসামে লরির চাকায় পিষ্ট হয়েছে। ইয়াসিন (৪৫) নামে এক ব্র্যাক কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার বটিয়াভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন নাঙ্গলকোট উপজেলার মানড়া গ্রামের বাসিন্দা। তিনি ব্র্যাকের বিজয়পুর শাখায় এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মহাসড়কে বাড়ি যাওয়ার সময় বটিয়াভিটা এলাকায় নোয়াখালীগামী একটি লরি তাকে পেছন থেকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় লরির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। পরে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। লরিটি আটকের পাশাপাশি লরির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

লাকসাম হাইওয়ে থানার ওসি চন্দন কান্ত দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com