সরকারের কর্মসূচি জনগণ ইতিবাচকভাবে উপলব্ধি করায় বিরোধী দলের কর্মকাণ্ডে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী। ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে রিজভী বলেন, সেই শূন্যতা পূরণ করতেই ১১ দলীয় জোট লংমার্চের মতো অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ঢাকা আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
লংমার্চের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জামায়াতে ইসলাম লংমার্চ করছে, এর যৌক্তিকতা জনগণ জানে না, আমরাও জানি না। বিরোধী জোটের কোনো কর্মসূচি যখন কাজ করছে না, তখন জনপ্রিয় মন্ত্রীদের টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। এতে করে সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করা যাবে না।
জ্বালানি সংকট বিএনপি তৈরি করেনি উল্লেখ করে রিজভী বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে সরকার কাজ করছে।