ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫, সবচেয়ে বেশি মিরপুর জোনে

31f7dcdf937d66766d232cb1b4756360 6a50a3a9402a2 31f7dcdf937d66766d232cb1b4756360 6a50a3a9402a2
31f7dcdf937d66766d232cb1b4756360 6a50a3a9402a2

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৫৭, ওয়ারীতে ৫৩, মতিঝিলে ৪০, তেজগাঁওয়ে ৬৬, মিরপুরে ১২৭, গুলশানে ৫০, উত্তরা বিভাগে ৬৭ এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে সাতজন রয়েছেন।

অভিযানে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com