আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ

Ef104dbb639e734839f24988f96dc6fa 6ae5d823d2c9b Ef104dbb639e734839f24988f96dc6fa 6ae5d823d2c9b
Ef104dbb639e734839f24988f96dc6fa 6ae5d823d2c9b

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আন্দোলন করে সরকার গঠন করা যায় না। সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক উপায় নির্বাচন। জনগণ সরকারের পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করবে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলের আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমানের সরকার ভালোভাবে কাজ করলে জনগণ তার সুফল পাবে। আর সরকার ভালো কাজ করতে না পারলে আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে সিদ্ধান্ত নেবে। দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ও কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি করলে অন্যরা তার সুযোগ নেবে। এখন সবাইকে পারস্পরিক ভেদাভেদ ভুলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দেশকে এগিয়ে নিতে।

জ্বালানি সংকট প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব মোকাবেলায় সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছু মানুষ কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে জিম্মি করে দেশের ২০ কোটি মানুষকে কষ্ট দিতে চায়।

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। প্রকৌশলীদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরারও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে আইডিইবি নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com