সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ পরিবারের চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ নভেম্বর

Asaduzzaman Kamal 61bf69551b3350bcc850f0201a1a2f64 Asaduzzaman Kamal 61bf69551b3350bcc850f0201a1a2f64
Asaduzzaman Kamal 61bf69551b3350bcc850f0201a1a2f64

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানান, আসামিপক্ষের আইনজীবী ডেঙ্গু ও কিডনি রোগে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে আসামিপক্ষ সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান। অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকায় কারাগারে আটক ছেলে জ্যোতিকে আদালতে হাজির করা হয়।

দুদকের আইনজীবী আরও জানান, এর আগে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। পরে মহানগর দায়রা জজ আদালত মামলাটি বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তর করেন।

২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে গত বছরের ১৮ ডিসেম্বর কামালসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি।

অভিযোগপত্রে বলা হয়, সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন কামাল।

এ ছাড়া নয়টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও ঘুষের মতো অপরাধলব্ধ অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com