ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে তিনটি বাড়ি ভাংচুর ও লুটপাট, পুলিশ মোতায়েন

73282b5c623a20a2db758c84114e82d3 6adfb2ed5e51a 73282b5c623a20a2db758c84114e82d3 6adfb2ed5e51a
73282b5c623a20a2db758c84114e82d3 6adfb2ed5e51a

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামকে অবমাননা ও ব্যঙ্গ করে ভিডিও করার অভিযোগকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে চরম উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা উপজেলার সদর ইউনিয়নের চক করিম হিন্দুপাড়ায় তিন পরিবারের তিনটি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক শান্তি বজায় রাখতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চক করিম হিন্দুপাড়ার বাসিন্দা বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্ত (২২) এর বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে ইসলামকে ব্যঙ্গ করে কন্টেন্ট বা ভিডিও করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। সন্ধ্যার একপর্যায়ে বিক্ষুব্ধ একদল লোক ওই পাড়ার বাড়িতে হামলা চালায়।

নিহত সৌরভের মামা জগদীশ চন্দ্র ঘটনার বর্ণনা দিয়ে বলেন, মাগরিবের নামাজের পরপরই হঠাৎ একদল লোক এসে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ওই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অন্ধকারের কারণে হামলাকারীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

হামলার শিকার দীনেশ চন্দ্র মহন্ত অভিযোগ করে বলেন, হঠাৎ একদল লোক এসে বাড়িতে ভাঙচুর চালায়। এসময় তারা ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র তছনছ ও তিনটি ছাগলসহ মূল্যবান মালামাল লুট করে। হঠাৎ এই তাণ্ডবের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাতে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারীসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ব্লাসফেমির অভিযোগের ভিত্তিতে কোনো গোষ্ঠী নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারবে না। সে কারণে এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিনা উসকানিতে এ হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে এবং দোষীদের বিচারের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh