মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ

21db14e341dd2faab3e9c501d76b8ff7 6abbe2e2d562e 21db14e341dd2faab3e9c501d76b8ff7 6abbe2e2d562e
21db14e341dd2faab3e9c501d76b8ff7 6abbe2e2d562e

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫-এর প্রদত্ত ক্ষমতাবলে দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠন করতে হবে।

এজন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh