মিরপুরে ‘ফোর স্টার গ্রুপ’র ৩ ভাই গ্রেফতার

Dacf720a36936bfbfdd4899a3b12f61a 6ada61f520896 Dacf720a36936bfbfdd4899a3b12f61a 6ada61f520896
Dacf720a36936bfbfdd4899a3b12f61a 6ada61f520896

রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, ফ্ল্যাট-প্লট দখল এবং কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে ‘ফোর স্টার গ্রুপ’-এর মূল হোতা মেহেদী হাসান ওরফে জয় ও তার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের আপন ভাগ্নে।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশের দাবি, মেহেদী হাসান ওরফে জয় শীর্ষ সন্ত্রাসী মামুনের নির্দেশে এলাকায় চাঁদা আদায়, জুট ব্যবসা দখল ও নিয়ন্ত্রণ, ফ্ল্যাট-প্লট দখল, ফুটপাত নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং পরিচালনা করতেন। আদায় করা চাঁদার অর্থ মোবাইল ফোন ও বিভিন্ন ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে বিদেশে পলাতক মামুন, মশিউর ও জামিলের কাছে পাঠাতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া সানজিম হাসানের বিরুদ্ধে ওই সন্ত্রাসী গোষ্ঠীর নাম ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ড এলাকায় সন্ত্রাসী প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোনে বিদেশে পলাতক সন্ত্রাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh