নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, পরীক্ষার্থীকে তিন মাসের কারাদণ্ড

Fe8c4d82f1e19348cec93e486243c362 6ae5e99d2f371 Fe8c4d82f1e19348cec93e486243c362 6ae5e99d2f371
Fe8c4d82f1e19348cec93e486243c362 6ae5e99d2f371

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অংশগ্রহণের সময় ওই পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়। পরবর্তীকালে ভ্রাম্যমাণ আদালতের  মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। নিয়োগ পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান কঠোর। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে পরীক্ষার নিয়মনীতি মেনে চলার এবং সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com