লেবাননের দক্ষিণাঞ্চলে বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির নাবাতিহ শহরের ইয়াহমার আল-শাকিফ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এ ছাড়া আরও দুটি শহরে কামানের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
রোববার (২৫ অক্টোবর) লেবাননের স্থানীয় গণমাধ্যমে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী নাবাতিহ শহরের ইয়াহমার আল-শাকিফ এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া জুতার আল-শারকিয়া ও মাইফদুন শহরেও কামানের গোলাবর্ষণ করা হয়।
দক্ষিণ লেবাননের বিশাল এলাকা এখনো ইসরায়েলি বাহিনীর দখলে। এই অঞ্চলের কয়েক ডজন গ্রাম পরিকল্পিতভাবে বাড়িঘর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে।
চলমান সংঘাত এবং ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দক্ষিণ লেবাননে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।