জয়পুরহাটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন

3554c9f493f8ac884b4f65545522dd0c 6ae614efea002 3554c9f493f8ac884b4f65545522dd0c 6ae614efea002
3554c9f493f8ac884b4f65545522dd0c 6ae614efea002

জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালাই-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পৌরসভার সরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আপলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) ও মৃত মফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫৫)। আহত সোহরাব হোসেন (৫২) একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় যাত্রী নিয়ে অটোরিকশাটি পুন্টের দিকে যাচ্ছিল। এ সময় জয়পুরহাটের দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নূরভী নিহত হন।

আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রাথমিক চিকিৎসার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পথে গুরুতর আহত এনামুলের মৃত্যু হয়।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত চালককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com