আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল হুদাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা শহরের নুনিয়ারছড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবির পরিদর্শক (ওসি) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক একরামুল হুদাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিত মামলায় কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বলা হয়, অ্যাডভোকেট একরামুল হুদা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন।