পদত্যাগ না করলে নাহিদের কোনো নৈতিক ভিত্তি থাকবে না: রশিদ খান

9dee74cab24ba62b1ff4a374b45ed4d5 6adce2c8d32fc 9dee74cab24ba62b1ff4a374b45ed4d5 6adce2c8d32fc
9dee74cab24ba62b1ff4a374b45ed4d5 6adce2c8d32fc

ত্রয়োদশ জাতীয় সংসদ ও ক্ষমতাসীন সরকার দল নিয়ে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও চিফ হুইপ নাহিদ ইসলামের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নাহিদ ইসলামকে পদত্যাগের পরামর্শও দেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় আছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম। সরকারী দল হিসেবে বিএনপি যেখানে অবৈধ সেখানে সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম কিভাবে বৈধ?’

পদত্যাগের পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ‘শেখ হাসিনার তুলনায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা উচিত ছিল। তবে জেহুতু পদত্যাগের আগে বিএনপি সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছেন, তাই এই বক্তব্যের পর নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।

সবশেষে তিনি তার আশা প্রকাশ করে লিখেছেন, ‘আশা করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে তার নৈতিকতা প্রমাণ করবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে এনসিপির জনভিত্তি প্রমাণ করবেন।’

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh