পাটোয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল ও ল্যাপটপ চুরি বাড়বে: রাশেদ খান

12d00613414cb9b84932f77c9cac7482 6ae8a03be5caa 12d00613414cb9b84932f77c9cac7482 6ae8a03be5caa
12d00613414cb9b84932f77c9cac7482 6ae8a03be5caa

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা বাড়বে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আজকে এনসিপি আওয়ামী লীগকে ভয় দেখিয়ে টাকা আদায় করছে। যার একটি প্রমাণ নাসিরউদ্দিন পাটোয়ারী আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছেন এবং তাদের দেওয়া গাড়ি ও টাকা ব্যবহার করছেন। কিন্তু এখন তিনি উত্তপ্ত বক্তব্য দিচ্ছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির ক্ষোভের একটাই কারণ। তারা আওয়ামী লীগকে বোঝাতে চায়- আপনারা যদি আমাদের নিয়মিত দান-অনুদান দেওয়া বন্ধ করেন, পেছন থেকে সহযোগিতা না করেন, তাহলে খবর আছে।’

রাশেদ খান নাসিরউদ্দিন পাটোয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতাকেও ব্যঙ্গ করেন। তিনি বলেন, ছাত্র রাজনীতি করতে গিয়ে ল্যাপটপ চুরি এবং জাতীয় রাজনীতিতে যোগদানের পর ছাগল চুরি পাটোয়ারীর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে তিনি রাজ্য চালাতে চান, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথাও বলেন।

রাশেদ খানের মন্তব্য, নাসিরউদ্দিন পাটোয়ারী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল চুরি, ল্যাপটপ চুরি বেড়ে যাবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com