বিহারে বাড়িতে অবৈধ বাজি ধরার সময় বিস্ফোরণ, শিশু-সহ ৫ জন নিহত

85774c3f573453962d604288061639c8 6adc88016d21a 85774c3f573453962d604288061639c8 6adc88016d21a
85774c3f573453962d604288061639c8 6adc88016d21a

বিহারের সিওয়ান জেলায় একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শনিবার (২৪ অক্টোবর) পুলিশ জানায়, বিস্ফোরণে আহত হয়েছেন আরও দুজন। প্রাথমিক তথ্য অনুযায়ী ওই বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল।

নিহত পাঁচজনের মধ্যে দুইজন শিশু। পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন আমরুদ্দিন আহমেদ (৭০), মুশকল সিদ্দিকী (২০), খুশবু সিদ্দিকী (১০), আরশাদ সিদ্দিকী (৮) ও রাজকুমার ওরফে ভোলা (৩৫)। বিস্ফোরণের পর মৃতদেহগুলিকে সিওয়ান সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত করা হবে।

সিওয়ানের পুলিশ সুপার ভারত সোনি জানিয়েছেন, এই ঘটনায় বর্তমানে হাসপাতালে কেউ আহত হয়নি। তবে স্থানীয়দের মতে, বিস্ফোরণে সামান্য আহত কয়েকজন পুলিশ বা সংশ্লিষ্ট বিভাগে খবর দেয়নি। পুলিশ তাদের খুঁজছে।

পুলিশ সুপার জানান, এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। বেআইনি বাজি তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তিনি আরও বলেন, কীভাবে ওই বাড়িতে বিস্ফোরণ ঘটল, কী পরিমাণ বিস্ফোরক মজুত ছিল এবং কারা এই বেআইনি কর্মকাণ্ডে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh