সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেছেন, কক্সবাজারের আবাসিক হোটেলগুলোতে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের রুম ভাড়া দেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেলের মালিক-ব্যবস্থাপকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৪ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত জেলায় নিরাপদ পর্যটন নিশ্চিত করতে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম আরা স্বপ্না বলেন, সম্প্রতি কক্সবাজারে ছোট ছোট মেয়েদের প্রেমিকের হাত ধরে আপনার হোটেলে আসতে দেখা যায়। তাদের বয়স কম (অপ্রাপ্তবয়স্ক) তারা এখনও হোটেলে একা থাকার মতো বয়সী নয়। আপনি তাদের NID (জাতীয় পরিচয়পত্র) ছাড়া থাকতে দেন, এটা আইনের দৃষ্টিতে বড় অপরাধ। ফলে ঘটছে নানা ঘটনা। কেউ পথিমধ্যে প্রাণ হারাচ্ছে, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
কক্সবাজারকে দেশের সবচেয়ে সুন্দর পর্যটন এলাকা উল্লেখ করে তিনি বলেন, কক্সবাজারে এমন পরিস্থিতি হতে দেয়া যাবে না। আপনার কাছে অনুরোধ, একজন বাবা-মায়ের সাথে থাকতে পারেন। তবে প্রেমিকের সঙ্গে এলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া হোটেলে থাকতে দেওয়া হবে না। তবে এ ধরনের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যার আগে ১৩ বছর বয়সী ওই ছাত্রী কক্সবাজারের একটি হোটেলে তার কথিত প্রেমিক রাজুর সাথে ‘তানজু আক্তার’ নামে এবং রেজিস্টারে যার বয়স উল্লেখ করা হয়েছিল ১৮ বছর।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান তার বক্তব্যে বিষয়টি তুলে ধরেন। ইতিবাচক ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কুমিল্লার ঘটনায় কক্সবাজার জড়িত ছিল। একটা দল আছে যারা চায়- মানুষ যেন কক্সবাজারে এসে বাইরে না যায়। পর্যটন শিল্পের স্বার্থে নেতিবাচকতা যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং ইতিবাচক ব্র্যান্ডিংয়ের ওপর জোর দিতে হবে।