হঠাৎ করে মেয়েকে হারিয়ে স্ত্রীকে দুধ দিয়ে গোসল করান প্রবাসী স্বামী

562bc2a378dbd4d3e3febb6066e5a45a 6ae336164444d 562bc2a378dbd4d3e3febb6066e5a45a 6ae336164444d
562bc2a378dbd4d3e3febb6066e5a45a 6ae336164444d

স্ত্রী প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর আজিজ আকন্দ নামে এক যুবকের দুধে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে আজিজ আকন্দ নামের ওই যুবককে বলতে শোনা যায়, ‘আমি বিশ্বাস করে চলে গিয়েছিলাম… সে অন্যের হাত ধরে শিশুকন্যাকে পেছনে ফেলে চলে গেছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আকন্দ সৌদি প্রবাসী। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জের চরগোপালপুর এলাকায়। কয়েক বছর আগে তিনি সৌদিতে চলে যান। প্রায় ৯ বছর আগে আজিজ আকন্দের সঙ্গে বিয়ে হয় শান্তনা আক্তার। তাদের ৬ বছরের একটি মেয়ে রয়েছে। কিন্তু গত বুধবার বিকেলে মেয়ে শিশুকে রেখে তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে এক যুবক পালিয়ে যায় শান্তনা আক্তার।

এ ঘটনায় বৃহস্পতিবার মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজিজ আকন্দ বৃহস্পতিবার সকালে একটি সোশ্যাল মিডিয়ায় লাইভ রেকর্ড করেন। মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে ধারণ করা কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে গোসল করতে গিয়ে প্রবাসী আজিজ আকন্দকে বলতে শোনা যায়, ‘নারীর সৌন্দর্য, আমি বিশ্বাস করেছিলাম, ৯ বছরের সংসার ছেড়ে ৬ বছরের শিশুকন্যাকে আনিয়ার কোলে রেখে এসেছি। আমি সৌদি আরবে দুধ দিয়ে গোসল করেছি, কাবায় আমার বিচার করুন, আল্লাহর কাছে।’

এদিকে অভিযোগের বিষয়ে জানতে শান্তনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তার বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, আজিজ আকন্দের পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com