সিরিজে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে সতর্ক ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। বুধবার (৪ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকরা অলআউট হবে বলে মনে করেন তিনি।
ঢাকায় প্রথম টেস্টে প্রথম ইনিংসে পিছিয়ে পড়লেও বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে স্যামির দল। তবে এই সাফল্যে আত্মতুষ্ট হতে চান না ওয়েস্ট ইন্ডিজ কোচ।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে ভালো করেই চেনেন স্যামি। স্যামি যখন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ছিলেন, তখন দলের কোচ ছিলেন সিমন্স। তার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজ দেশে এই কোচের অভিজ্ঞতা থেকে স্যামি নিশ্চিত, সিরিজে ঘুরে দাঁড়ানোর কার্যকর পরিকল্পনা তৈরি করবেন সিমন্স।
স্যামি বলেন, ‘ফিল সম্পর্কে আমি একটা জিনিস জানি যে সে কোনো কিছুকে সহজভাবে নেয় না। তিনিও জিততে চান। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) বাংলাদেশেরও নিজস্ব গোল রয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে আমি খেলোয়াড়দের মধ্যে যে ক্ষুধা, দৃঢ়তা, কঠোর পরিশ্রমের মানসিকতা এবং বিস্তারিত মনোযোগ দেখতে পাচ্ছি, তাতে আমি নিশ্চিত যে সিলেটে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হউক না কেন, আমরা বাংলাদেশের জয়ের মাধ্যমে এই টেস্ট চক্র শেষ করতে প্রস্তুত থাকব। যদিও নিজেদের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়।
নিজের দলের প্রতি আস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে না নিতে খেলোয়াড়দের সতর্ক করেছেন স্যামি। তিনি বলেন, ‘এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ছিল তারা। তাই এখানে কী ঝুঁকির মধ্যে রয়েছে সে সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন।’