শ্রেণীকক্ষে অনৈতিক কর্মকাণ্ড, মাদ্রাসা পরিচালক পলাতক

2c81c05a87a0110965ebbd49d51d17bb 6ae258a7b9639 2c81c05a87a0110965ebbd49d51d17bb 6ae258a7b9639
2c81c05a87a0110965ebbd49d51d17bb 6ae258a7b9639

নেত্রকোনার বারহাট্টায় এক মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) মাওলানা কবির আহমদের বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার সহতা ইউনিয়নের বোয়ালজানা গ্রামের আতারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মাদ্রাসার শ্রেণীকক্ষে মুহতামিমের সঙ্গে মেয়েটিকে দেখে সন্দেহ হয় কয়েকজন যুবকের। পরে তারা মাদ্রাসায় প্রবেশ করলে মোহাম্মদ ও মেয়েটি দুই দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কনডম পড়ে থাকতে দেখে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদ্রাসার সভাপতি সাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মুহতামিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘বৈঠকের মাধ্যমে মাদ্রাসা থেকে মুহতামিমকে বহিষ্কারের সিদ্ধান্ত হতে পারে।’ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com