রংপুরে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করেছে ২ জন

93e59098d3ca0f405954b9fbf8f4d7db 6add9b18f018e 93e59098d3ca0f405954b9fbf8f4d7db 6add9b18f018e
93e59098d3ca0f405954b9fbf8f4d7db 6add9b18f018e

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে পিটিয়ে দুইজনকে হত্যা করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর ঘুড়ির দোলা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কচুয়া সরদারপাড়া এলাকার ইজারুল ওরফে রেজাউল কনা (৪৫) ও কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা সোহেল মিয়া ভোরে বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সময় বিষয়টি জানতে পারেন। তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইক্রোফোনে ‘চোর, চোর’ ঘোষণা করা হয়। মাইকে ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশা নিয়ে দুজনকে ধাওয়া করে। পরে ধাওয়া দিলে ওই দুই ব্যক্তি অটোরিকশা থেকে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাদের ধাওয়া দিলে এক পর্যায়ে সোহেল মিয়ার বাড়ির আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ি দোলার ধানক্ষেত থেকে তাদের আটক করা হয়। সেখানে স্থানীয় লোকজন তাদের মারধর করে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, একটি অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার মারধরে দুইজন নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh