মির্জা আজম-আমু-শাজাহান প্রথমবারের মতো বিচারের মুখোমুখি হচ্ছেন

Fd564778a2c6f10fbd1f8315e93c91aa 6adefba60f573 Fd564778a2c6f10fbd1f8315e93c91aa 6adefba60f573
Fd564778a2c6f10fbd1f8315e93c91aa 6adefba60f573

জুলাই-আগস্টের অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের ৭ সাবেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে আমির হোসেন আমু, শাজাহান খান ও মির্জা আজমসহ পাঁচ শীর্ষ নেতা প্রথমবারের মতো ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে প্রসিকিউশন শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ড. দীপু মনি।

প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা সাত সাবেক এমপি-মন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে প্রধান কৌঁসুলির কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে প্রতিবেদনটি আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

তদন্ত সংস্থার প্রতিবেদনে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন দমনে হামলা ও উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

মির্জা আজম, আমির হোসেন আমু, শাজাহান খান, ফারুক খান এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরী আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি হবেন। তবে শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যেই দীপু মনি ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh