পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

4bff36001ec5e8fc91ff5f02e5fb4aa7 6adf0184521ad 4bff36001ec5e8fc91ff5f02e5fb4aa7 6adf0184521ad
4bff36001ec5e8fc91ff5f02e5fb4aa7 6adf0184521ad

দিনের বেলায় প্রখর রোদ ও গরম থাকলেও রাত যত গভীর হয়, ততই শীতের অনুভুতি বাড়ে উত্তরের জেলা পঞ্চগড়ে। গত দুই দিন ধরে জেলায় গড় তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির মধ্যে চলছে। সকালে শীতের আমেজ অনুভূত হয়। একই সঙ্গে গভীর রাত থেকে কুয়াশা নামছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯০ শতাংশ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল সূর্যের মুখ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে স্থানীয়রা বলছেন, শীত পড়তে এখনো কয়েকদিন বাকি থাকলেও এরই মধ্যে শীতের আমেজ দেখা দিতে শুরু করেছে। দিনের তুলনায় রাতে একটু বেশি ঠান্ডা অনুভূত হয়।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh