মামলার বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে তাহ‌সিফের প‌রিবার, জানালেন বাবা

94d43441f580681ddbe45c53c3c1545c 6ae46046d1279 94d43441f580681ddbe45c53c3c1545c 6ae46046d1279
94d43441f580681ddbe45c53c3c1545c 6ae46046d1279

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় এখনও থানায় মামলা হয়‌নি। তার প‌রিবার মামলার বিষ‌য়ে এখনও কো‌নও সিদ্ধান্ত নেয়‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তাহ‌সি‌ফের বাবা কে এম এনায়েতুল করিম।

তি‌নি মামলার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সরকারের নিজস্ব আইনে ছেলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবা‌দিক‌দের তিনি এসব কথা জানান।

কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমরা পারিবারিকভাবে এখনও কোনও ধরনের মামলার সিদ্ধান্ত নিইনি। মামলা করবো কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি। আজ আমাদের নানা ব্যস্ততা আছে। হয়তো আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো না। তবে আমরা চাই, থানায় গিয়ে দুই কলম কী লিখলাম বা না লিখলাম, সেটির ওপর সরকার গুরুত্ব না দিয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিক।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলে এ দেশের একজন সুনাগরিক ছিল। সশস্ত্র বাহিনীর একজন সদস্যও ছিল। তার এ ধরনের মৃত্যুর যেন সুষ্ঠু তদন্ত হয় এবং প্রকৃত কারণ বের হয়ে আসে।’ 

উত্তরখান থানার ওসি মো. হাবিবুর রহমান ব‌লেন, নিহত তাহসিফের বাবাকে ফোন দিয়ে থানায় মামলা করার জন্য বলা হ‌লেও এখনও তিনি থানায় আসেননি। 

তাহসিফের মৃত্যুর ঘটনায় তার ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com