নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়ের দিন বিদেশি মদসহ। সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) রূপগঞ্জের কান্দাপাড়া গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল।
গ্রেফতারকৃত সাদিকুল ইসলাম শুভ জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. তার বাবা নজরুল ইসলাম জামপুর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এশিয়ান হাইওয়ের আমগাঁও ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদের বোতলসহ শুভকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার বিকেলে তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
ছেলেকে গ্রেপ্তারের বিষয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম দাবি করেন, হলুদের রাতে শুভর বন্ধুরা মদ চেয়েছিল। সে অনুযায়ী বিদেশি মদের বোতল আনতে যাওয়ার পথে শুভকে আটক করে পুলিশ। তবে পরিবার পুরো বিষয়টি অবগত না থাকায় শুভকে ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অপরদিকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক স্পষ্টভাবে বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় বা বিবাহের মতো ব্যক্তিগত অনুষ্ঠান দেখার সুযোগ নেই; আইনের দৃষ্টিতে অপরাধী মাত্রই অপরাধী।