আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নয়, নীতির পরিবর্তন: ফয়জুল করিম

0ba56eed53d7ad86d2822672b9ca4461 6ae4ebe060646 0ba56eed53d7ad86d2822672b9ca4461 6ae4ebe060646
0ba56eed53d7ad86d2822672b9ca4461 6ae4ebe060646

শুধু নেতৃত্বের পরিবর্তনই নয়, বাংলাদেশের ইসলামী আন্দোলনের নীতিতেও পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। তিনি বলেন, ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের লক্ষ্য শুধু ক্ষমতা অর্জন নয়, ইসলামের আদর্শ ও শরীয়ত বাস্তবায়ন করা। তারা আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা নিতে চায় না।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ষষ্ঠ আরবান যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের রায়হান উদ্দিন মিনা এ তথ্য জানান।

ফয়জুল করিম বলেন, কম-বেশি ভোট পাওয়াই সাফল্যের মাপকাঠি নয়, আদর্শ কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটাই আসল সাফল্য। আমাদের গড়া পথে দাঁড়িয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে যাতে আগামী প্রজন্ম আরও এগিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, হিজড়া আইন বাস্তবায়নের উদ্যোগকে দেশের মুসলমানরা মেনে নেবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বাড়ছে, এর পরিবর্তন প্রয়োজন।

ফয়জুল করিম বলেন, জাপানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে বাংলাদেশের স্বার্থ এবং ভারতের স্বার্থ কতটুকু তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন করে কোনো চুক্তি করা যাবে না। মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও তিনি সতর্ক করেছেন। একই সঙ্গে সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মনসুর আহমদ সাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com