বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ ৫ গ্রেফতার

B5a1e26309d21ede441b5b93619c7ca7 6ade6d0ed8f7b B5a1e26309d21ede441b5b93619c7ca7 6ade6d0ed8f7b
B5a1e26309d21ede441b5b93619c7ca7 6ade6d0ed8f7b

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়সহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতার আমান উল্লাহ আমান উদয় উপজেলার ধনুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.

রোববার (২৫ অক্টোবর) গ্রেফতারকৃতদের পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অন্যরা হলেন বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মোঃ সিফাত (২০), গাজীপুরের মোঃ রুবেল মিয়া (২৭) ও নীলক্ষিয়া মিরধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।

অভিযানে বিভিন্ন ভারতীয় ব্র্যান্ডের 217 বোতল মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া একটি ১৫০ সিসির সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, আমান উল্লাহ আমান উদয় ধনুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh