ফেসবুকে পরিচয়, ফোন করে মোটরসাইকেল ছিনতাই

নওগাঁর বদলগাছীতে ফেসবুক পরিচয়ের ভিত্তিতে এক ব্যক্তিকে নির্জন এলাকায় ডেকে মারধর করে তার মোটর সাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত দুইজন মিঠনের হাটশাপিলার ছেলে। সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রোহিত (১৮)। ডাকাতির শিকার হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে সিয়াম ও রহিতের সঙ্গে পরিচয় হয় হুমায়ন কবির। সোমবার পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা কিনতে মথুরাপুরের জবরীপুর হাটে যান তিনি। এ সময় বিভিন্ন অজুহাতে সিয়াম ও রোহিত তাকে হাটশাপিলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের কয়েকজন সহযোগী জড়ো হয় বলে অভিযোগ।

একপর্যায়ে হুমায়নকে রাস্তার পাশে নিয়ে মারধর করা হয়। পরে তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বদলগাছি থানায় মামলা করেছেন। এরপর পুলিশ দুই যুবককে আটক করে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে।

হুমায়ন কবির বলেন, কাজ শেষে বাড়ি ফেরার পথে জবরীপুর বাজারে চারা কিনতে গেলে সিয়াম ও রোহিত আমাকে অনুসরণ করে। পরে আমাকে বাজারের পাশে নিয়ে গিয়ে আমার কাছ থেকে মোটরসাইকেলটি কেড়ে নেওয়া হয়। এ সময় আমার কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। হামলাকারীর সংখ্যা ছয় থেকে সাত বলেও দাবি করেন তিনি।

বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। পরে মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মেয়েদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করার এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh