আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশে ৫.২ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে উভয় দেশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
আফগান সংবাদমাধ্যম টোলোনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী কাবুল, নানগারহার এবং আশপাশের কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আফগানিস্তানে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে সংবাদমাধ্যম জানিয়েছে।
ইউরোপিয়ান-মিডল ইস্ট সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২।
অন্যদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং উত্তর গিলগিট-বালতিস্তান অঞ্চলের বেশ কয়েকটি স্থানেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।