দুই দিন কার্যক্রম চলার পর আবারও বন্ধ হয়ে যায় যমুনা সার কারখানার উৎপাদন

6ad1bdbcfe6d2546703497e4c2ff65b5 6addf67b82cbd 6ad1bdbcfe6d2546703497e4c2ff65b5 6addf67b82cbd
6ad1bdbcfe6d2546703497e4c2ff65b5 6addf67b82cbd

দীর্ঘ বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার মাত্র দুই দিন পর আবারও বন্ধ হয়ে যায় যমুনা সার কারখানা। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার প্রধান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক

কারখানা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর গ্যাস সরবরাহ পেয়ে কারখানাটি পুনরায় চালু করা হয়। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে দুই দিন পর ৮ অক্টোবর আবার উৎপাদন বন্ধ হয়ে যায়।

প্রযুক্তিগত সমস্যা সমাধানের পর গত শুক্রবার (২৩ অক্টোবর) আবার উৎপাদন শুরু হয়। কিন্তু পেট্রোবাংলা ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করায় রোববার সকাল থেকে আবারও উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ।

মো: ফজলুল হক জানান, পূর্ণ ক্ষমতায় কারখানা চালানো সম্ভব না হলেও গত দুই দিনে প্রায় এক হাজার ৬শ’ মেট্রিক টন সার উৎপাদন হয়েছে। 42 থেকে 43 পিএসআই চাপের একটি গ্যাস সরবরাহ প্রয়োজন যাতে উৎপাদন নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে।

গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবার সার উৎপাদন শুরু করা হবে বলেও জানান তিনি।

এর আগে গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক জটিলতায় প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল যমুনা সার কারখানা। কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা 1,200 থেকে 1,400 মেট্রিক টন সার।

কারখানাটি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের ২১টি জেলায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত প্রায় ১,৯০০ ডিলারের মাধ্যমে সার সরবরাহ করে আসছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh