অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তুমি আসবে তাই আমি চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
এদিকে পোস্টে প্লেনের ভেতরের একটি ছবি জুড়ে দেন তিনি। সেই ছবিতে আসিফের সঙ্গে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তবে তারা কোথায় যাচ্ছেন তা পোস্টে উল্লেখ করেননি।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে ৬৪ হাজার প্রতিক্রিয়া পড়েছে।