তরুণদের প্রতি মোজতবা খামেনির নির্দেশনা

7ef0961b4c24e0e1b8d987d1c81687b7 6ae30135a2fd3 7ef0961b4c24e0e1b8d987d1c81687b7 6ae30135a2fd3
7ef0961b4c24e0e1b8d987d1c81687b7 6ae30135a2fd3

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি তরুণদের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান, বিশ্বাস এবং আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের বিকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের শক্তি ও সক্ষমতা বাড়াতে আরও প্রচেষ্টা চালানোর ওপর জোর দেন।

সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠানো চিঠির জবাবে মোজতবা খামেনি এসব কথা বলেন। তিনি ভবিষ্যত গঠনে তরুণদের দৃঢ় সংকল্প, দায়িত্ববোধ এবং অঙ্গীকারের প্রশংসা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মোজতবা খামেনি বলেন, জ্ঞান ও বিশ্বাসের পাশাপাশি তরুণদের আত্মশুদ্ধি, স্রষ্টার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং পবিত্র কোরআন ও আহলুল বাইতের শিক্ষার গভীর উপলব্ধি অর্জনে সচেষ্ট থাকতে হবে।

তিনি বলেন, তরুণদের আরও প্রচেষ্টা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে প্রিয় ইরানের শক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।

চিঠিতে মোজতবা খামেনি বলেন, তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত চিঠিগুলো ভবিষ্যৎ গঠনে তাদের দৃঢ় সংকল্প ও দায়িত্ববোধ প্রতিফলিত করে। এই অঙ্গীকার পবিত্র ইসলামের শিক্ষা এবং ইমাম খোমেনী ও শহীদ খামেনির উত্তরাধিকারের সাথে সম্পর্কিত। এটি নেতৃত্ব ও যুবসমাজকে একই লক্ষ্যে ঐক্যবদ্ধ করেছে।

তিনি আরো বলেন, ইমাম মাহদীর দোয়া ও অনুগ্রহের মাধ্যমে তিনি আশা করেন যে এই প্রতিশ্রুতিবদ্ধ শক্তির অগ্রগতি অগ্রগতির পথে এবং ইসলামী-ইরানি সভ্যতা বিনির্মাণে আরও কার্যকর ও দ্রুততর হবে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com