টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ অবস্থায় চোর ধরলে সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বুবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ।
জনসচেতনতা বাড়াতে সোমবার (২শে নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ তথ্য নিশ্চিত করেছেন। এনামুল হক
সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, সখীপুর ও আশপাশের এলাকায় ১৭টি ফিডার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি কালিয়া ইউনিয়নের কচুয়া ও কাকরাজান ইউনিয়নের ইন্দরজানি-ভাটগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে চোরেরা ট্রান্সফরমার খুলে তামার তারসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। বারবার এ ধরনের চুরির ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগও বাড়িয়ে দিয়েছে।
উপজেলার কচুয়া গ্রামের কামরুজ্জামান বলেন, ঘটনার দিন সকালে বৈদ্যুতিক খুঁটির পাশে ট্রান্সফরমারের খোসা পড়ে থাকতে দেখি। ভিতরের সব তার ও যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।’
ইন্দরজানি গ্রামের হাফিজুর রহমান জানান, ট্রান্সফরমার চুরির কারণে এলাকার অনেক পরিবারকে বিদ্যুৎবিহীন থাকতে হয়েছে।
সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে রাতের আঁধারে বেশ কিছু ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের মালামাল চুরি হয়েছে। মূলত এসব চুরি ঠেকাতে এবং জনসচেতনতা বাড়াতে মাইকিং করা হচ্ছে। কেউ চোরকে ছেড়ে দিলে তাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে।