মাগুরার শালিখা থানার সাবেক ওসি বিল্পব কুমারকে একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার শালিখা থানার সাবেক ওসি বিল্পব কুমারকে ২০২৪ সালের আগস্ট মাসের একটি মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তবে কোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
গত বুধবার তাকে মাগুরা আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শালিখা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। আশিকুর রহমান জানান, শালিখা থানার সাবেক ওসি বিল্পব কুমারকে ২০২৪ সালের আগস্ট মাসের একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।