টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

C213051f0e0dd7d595ebd890c81f862a 6ae2479cdb1f8 C213051f0e0dd7d595ebd890c81f862a 6ae2479cdb1f8
C213051f0e0dd7d595ebd890c81f862a 6ae2479cdb1f8

ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসবে দারুণ ছন্দে আছে বাংলাদেশ দল। সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের এই উদ্বোধনী সংস্করণে 191টি দেশের বয়সভিত্তিক দল অংশগ্রহণ করছে।

আজারবাইজানের বাকুর হোভসান প্রতিযোগিতা কমপ্লেক্সে বুধবার ‘ই’ স্তরের শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপ বজায় রেখে ৪-৩ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

এর আগে একই দিনে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে রোমাঞ্চকর জয় পায় কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা। সেশেলসের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছিল তারা। একদিনে দুটি নকআউট ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মন্টিনিগ্রো। এর আগে গ্রুপ ‘জি’ পর্তুগাল ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলসের মতো দলের বিপক্ষে লড়তে হয়েছে বাংলাদেশকে। গ্রুপ পর্বে পর্তুগাল এবং বুরুন্ডির কাছে হেরে গেলেও, তারা ওয়েলস ও ইন্দোনেশিয়ার সাথে ড্র এবং ফিজির বিপক্ষে ৩-১ গোলে জয়ের মাধ্যমে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। সব মিলিয়ে এখন পর্যন্ত সাত ম্যাচে তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, ফিফার আয়োজনে ম্যাচগুলো ৬৮ বাই ৪৮ মিটারের একটি ছোট মাঠে আটজন ফুটবলারের দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে 20 মিনিটের দুটি অর্ধেক মোট 40 মিনিটের জন্য খেলা হয়। দেশের ফুটবল ভক্তরা এখন তাকিয়ে আছে শেষ আটে মন্টিনিগ্রোর বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচের দিকে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh
Social Media Auto Publish Powered By : XYZScripts.com