গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর

Cad180ade7c60ddccbccd20bab1e3d86 6ae045ae29db5 Cad180ade7c60ddccbccd20bab1e3d86 6ae045ae29db5
Cad180ade7c60ddccbccd20bab1e3d86 6ae045ae29db5

বেতন-বোনাস বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ধর্মঘট করে মহাসড়কে অবস্থান নেন। এ সময় বেতন-বোনাস বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভের একপর্যায়ে সাদমা টেক্সটাইল নামে স্থানীয় একটি কারখানায় ভাঙচুর চালায় শ্রমিকরা। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশও ঘটনাস্থলে আসছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh