কক্সবাজারে হোটেলে অগ্নিকাণ্ড, সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা

8a125fa0096be7f2eeb6c4937ae460e3 6adb762c24634 8a125fa0096be7f2eeb6c4937ae460e3 6adb762c24634
8a125fa0096be7f2eeb6c4937ae460e3 6adb762c24634

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় হোটেলে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলের নিচতলার পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই সময় হোটেলটির শতাধিক কক্ষে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন বলে জানা গেছে। আগুন লাগার পর তারা দ্রুত হোটেল ছেড়ে পাশের সৈকতে আশ্রয় নেয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পেয়ে পাশের ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জেনারেটরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে কেউ হতাহত হয়নি।

দ্য সি-প্রিন্সেস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের বলেন, হোটেলটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। শ্রমিকদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। হোটেলে অবস্থানরত সকল পর্যটক নিরাপদ।

এর আগে, কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতের পাশে পাটুয়ার্তে অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটক নিহত হন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh