সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান কারাগারে

10b974d2aeb74182410559e3c51920d2 6ade10acd9dbf 10b974d2aeb74182410559e3c51920d2 6ade10acd9dbf
10b974d2aeb74182410559e3c51920d2 6ade10acd9dbf

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নাকচ করে রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার (২৫ অক্টোবর) ভোর ৬টার দিকে ধানমন্ডির নিজ বাসা থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আব্দুল মান্নানের পক্ষে আইনজীবী আল ইমরান মুকুল জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানির সময় তাকে এজলাসে হাজির করা হয়নি।

মামলার বিবরণে বলা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় ওই দিনই তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মোহাম্মদ জাহিদুল হক মামলা করেন।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh