মামলা-ডাম্পিং-রেকার, ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে যা হলো

Be372ea58ced15593763c2b8f03d8647 6a4cc5c1ee046 Be372ea58ced15593763c2b8f03d8647 6a4cc5c1ee046
Be372ea58ced15593763c2b8f03d8647 6a4cc5c1ee046

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময়ে ৫৮৯টি গাড়ি ডাম্পিং এবং ৪০০টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রমনা বিভাগে ৫০টি, লালবাগ বিভাগে ৮৬টি, মতিঝিল বিভাগে ২০৭টি এবং ওয়ারী বিভাগে ১৩৯টি মামলা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ৫৬টি, মিরপুর বিভাগে ১৯৬টি, উত্তরা বিভাগে ২৩৫টি এবং গুলশান বিভাগে ২৭৮টি মামলা করেছে ট্রাফিক পুলিশ।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh