উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২

8011968dce7e5ddae17eda97968b9815 6ade20e74e247 8011968dce7e5ddae17eda97968b9815 6ade20e74e247
8011968dce7e5ddae17eda97968b9815 6ade20e74e247

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চার থেকে পাঁচজন পালিয়ে যায়।

রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্যাপ্টেন (অতিরিক্ত ডিআইজি) রিয়াজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ইমরান ও মোঃ তৈয়ব

এপিবিএন ক্যাপ্টেন জানান, শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এআরএ সশস্ত্র গ্রুপের ছয় থেকে সাত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে উখিয়ার ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকে জড়ো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে এপিবিএনের একটি টহল দল ঘটনাস্থলে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় আরও চার-পাঁচজন পালিয়ে যায়।

রিয়াজ উদ্দিন আহমেদ আরও জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh