মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন চেয়ে আদালতে আজ শুনানি

70beff3eb2fdf71cdf871b98630d2f60 6adee08d094b1 70beff3eb2fdf71cdf871b98630d2f60 6adee08d094b1
70beff3eb2fdf71cdf871b98630d2f60 6adee08d094b1

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় জামিনের আবেদন করেছেন কারাবন্দি মেজর (অব.) আখতারুজ্জামান। সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আখতারুজ্জামানের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

এর আগে গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিবি)। পরে আদালতের নির্দেশে তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটের কারণে আখতারুজ্জামান বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

এ ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, আঘাত, ফৌজদারি শক্তি প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh