দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আগামী লংমার্চের প্রস্তুতি ও এর সফল বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।