‘তুমি এসো, জনগণ তোমার জন্য অপেক্ষা করছে’: শেখ হাসিনাকে হুইপ দুলু

277eceebe2a45effb6bbcbd6e2504f39 6adf49ce88c93 277eceebe2a45effb6bbcbd6e2504f39 6adf49ce88c93
277eceebe2a45effb6bbcbd6e2504f39 6adf49ce88c93

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আপনি (শেখ হাসিনা) আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি. বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খান হলে ‘বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ’ আয়োজিত ‘বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থেকে জনগণের প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রায় ২০ বছরের সংগ্রামের পর একটি গণতান্ত্রিক সরকার জনগণের দায়িত্ব গ্রহণ করেছে। ফলে মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিগত সরকারের ব্যাপক লুটপাট ও মানি লন্ডারিং দেশে ভঙ্গুর অর্থনীতির সৃষ্টি করেছিল। সেই অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার এবং জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত দুই দশকের শাসন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা অনুপস্থিত থাকায় ভোটের অধিকার হরণ করা হয়েছে। ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের রক্তক্ষয়ী আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমেই আজ দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। মানুষ গণতন্ত্র ও স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।

সরকারের কল্যাণমূলক পদক্ষেপের কথা তুলে ধরে হুইপ দুলু বলেন, সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে পরিবার কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম ও দায়িত্বপ্রাপ্তদের ভাতার আওতায় আনার জন্য জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্র আর বিপন্ন হবে না, এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে কোনো সুযোগ না দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার এবং অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh