স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

0cb9e9934d762a6e4dddb42765600112 6adf6ba190703 0cb9e9934d762a6e4dddb42765600112 6adf6ba190703
0cb9e9934d762a6e4dddb42765600112 6adf6ba190703

নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ অটোরিকশা চালক আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বন্দর খেয়াঘাটের কাছে অটোরিকশা স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো: বিল্লাল হোসেন (২৩), সিয়াম (১৯), আজিম (৩৫), রুবেল (৪৮), আলী (৪৫), সোহাগ (২৫), ইয়াসিন (২৮), মাকসুদা বেগম (৩৫), মো: জুনায়েদ (২৫), শহিদুল ইসলাম শাহীন (৪০), সাগর (৩০), পাপ্পু (৩০), নাজমুল (৩০), নাজমুল (৩০), নাজমুল (৩০)।

আহতদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সকালে বন্দর-নবীগঞ্জ রুটের অটোরিকশা চালকরা বন্দর খেয়াঘাট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী উঠাচ্ছিল। এ সময় স্থানীয় অজিতের নেতৃত্বে ওপাশ থেকে কয়েকজন চালক এসে ওই স্ট্যান্ড থেকে যাত্রী উঠাতে বাধা দেয়। আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

আহত চালক। জুনায়েদ বলেন, সকালে নিয়ম অনুযায়ী আমরা খেয়াঘাট থেকে যাত্রী উঠাচ্ছিলাম। এ সময় কয়েকজন এসে আমাদের বাধা দেয়। তাদের কথা না শুনে আমরা যাত্রী তুলতে থাকলে তারা আমাদের ওপর হামলা ও মারধর করে। ঘটনার পর থেকে বন্দর-নবীগঞ্জ ও বন্দর-চৌধুরী বাড়ি রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অটোরিকশা চালকরা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উভয় পক্ষই সমঝোতার চেষ্টা করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh