গেন্ডারিয়ার সেই ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

C42562d0e61a7170cf55a80d79e9b0e6 6adb9a0642833 C42562d0e61a7170cf55a80d79e9b0e6 6adb9a0642833
C42562d0e61a7170cf55a80d79e9b0e6 6adb9a0642833

সম্প্রতি প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অভিযানের পর আলোচনায় আসা গেন্ডারিয়া থানাধীন রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলেন শামসুল হক (২৬), মো. ইকবাল হোসেন জিহাদ (২৩), আরাফাত হোসেন শামীম (২০), মো. আব্দুল্লাহ রাহুল (১৮), মোহাম্মদ হোসেন (২৬), সাইমুর (২২), ইমন (২১), অভি (২১), মো. রাফিন (২০), জুনায়েদ হোসেন (২০),  মো. সাইদ হোসেন (১৯), আনোয়ার হোসেন (২৯),  মো. ইমরান আরাফাত (১৯), মো. মারুফ হোসেন (১৯),  সাহিদুর (৩০), মো. উজ্জল (৩৬), মো. রবিন (৩৫), মো. মাসুদ (৩৫), মো. দুলু (৩৫), ফরিদ বেপারী (৪৫), মো. জনি (২৬), কবির (৩০), ইউসুফ (২৩), মো. আল রাব্বি (২৩), মো. শুভ (২২), মো. শাওন (৩৫), মো. সেন্টু মিয়া (৫০) ও আইনের সংঘাতে জড়িত এক শিশু।

গেন্ডারিয়া থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) গেন্ডারিয়া থানাধীন রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh