কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

13972d7440ec8d64f8ac8ffacf286da6 6adb4371b569d 13972d7440ec8d64f8ac8ffacf286da6 6adb4371b569d
13972d7440ec8d64f8ac8ffacf286da6 6adb4371b569d

কেরানীগঞ্জে নিজের ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারের সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ডালিয়া আক্তার সুমা কেরানীগঞ্জ মডেল থানার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।

তার লাশের  ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কেরানীগঞ্জের ওই ফ্ল্যাটে দুই মেয়েকে নিয়ে থাকতেন সুমা। পাশাপাশি তিনি স্থানীয় চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। তবে মেয়েদের বিয়ের পর থেকে একাই ফ্ল্যাটটিতে বসবাস করতেন তিনি। শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, কীভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে তদন্ত করা হচ্ছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। 

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh