খুলনায় পরিত্যক্ত ভবন থেকে তরুণীর লাশ উদ্ধার

2b58fc6282811865fbd92a7656f4c347 6ad8258d35398 2b58fc6282811865fbd92a7656f4c347 6ad8258d35398
2b58fc6282811865fbd92a7656f4c347 6ad8258d35398

খুলনা নগরীর সিএন্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিএন্ডবি কলোনির একটি পরিত্যক্ত ৬ তলা ভবনের দ্বিতীয় তলার রান্নাঘরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। পরে ওই ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে প্রায় ১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। লাশের পাশে পড়ে থাকা স্যান্ডেল দেখে ধারণা করা হচ্ছে নির্যাতিতার বয়স একজন তরুণী।

ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh