Homeজাতীয়কুকুরের ঘেউ ঘেউ...

কুকুরের ঘেউ ঘেউ শুনে বাসা থেকে বেরিয়ে এলেন ছাত্রদল নেতার বড় ভাই, অপহরণ!

কক্সবাজারের টেকনাফে মো.র মুখে ফাঁকা গুলি ছুড়ে রফিক (৩৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।

অপহৃত রফিক একই এলাকার বাসিন্দা মমতাজ আহমেদের ছেলে। তিনি বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই। আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

অপহৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে বাইন্যাপাড়ার এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে ছিলেন রফিক। এ সময় বাড়ির বাইরে কুকুরের ঘেউ ঘেউ ও চিৎকার শুনতে পান তিনি। তখন সেখানে আগে থেকে থাকা কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে এলে সশস্ত্র চক্রের সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কাদের জানান, রাত আটটার দিকে মোঃ রফিককে পাহাড়ে অস্ত্রধারীরা অপহরণ করে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও রফিককে উদ্ধার করতে পারেনি।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ জানান, প্রাথমিকভাবে জানা যায়, বাইন্যাপাড়া এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে রফিকের বাড়ি। তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে সে বাইরে আসলে কয়েকজন অস্ত্রধারী তাকে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়।

তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন এই পুলিশ সদস্য।