সৌদি আরবে বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের বাঁচাতে প্রাণ দিয়েছেন

D04fdb0234cfa4d1fac79b2027ddfbaa 6adcc130ae518 D04fdb0234cfa4d1fac79b2027ddfbaa 6adcc130ae518
D04fdb0234cfa4d1fac79b2027ddfbaa 6adcc130ae518

সৌদি আরবের দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় অন্যান্য যাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে একজন বিমানবন্দর কর্মী সুলতান আল-কাহতানি মারা গেছেন।

21 অক্টোবর বিমানবন্দরে হামলার পরপরই প্রস্থান গেটের কাছে আগুন লেগে যায়। তারা জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

তবে আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ার কবলে পড়েন সুলতান। তার প্রচণ্ড বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

নিহত সুলতান ছয় সন্তানের জনক। ছেলের মহান আত্মত্যাগ সম্পর্কে তার বাবা বলেন, দেশ ও মানুষের সেবায় জীবন দিয়েছেন সুলতান। চরম বিপদের মুখে অন্যান্য যাত্রীদের রক্ষা করার সাহসিকতার জন্য তিনি এখন সৌদি আরব জুড়ে সম্মানিত ও প্রশংসিত।

সূত্র: গালফ নিউজ

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Press Nation Bangladesh